ফুলবাড়ী কয়লা প্রকল্প

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দরের জন্য নতুন সম্ভাবনা

অধ্যায় ১১ ফুলবাড়ী কয়লা প্রকল্প

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দরের জন্য নতুন সম্ভাবনা

ফুলবাড়ী কয়লা খনি থেকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় বছরে ১৫.২ মিলিয়ন টন কয়লা উত্তোলন করতে হলে বিপুল ও ভারি যন্ত্রপাতি বিদেশে থেকে আমদানি করতে হবে। খনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খনির মেয়াদকালে প্রতিবছর এই আমদানি অব্যাহত রাখতে হবে। উৎপাদিত কয়লা দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, ইটভাটা ও ব্রিকেট তৈরির মাধ্যমে গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য দেশজুড়ে বাজারজাত করার প্রয়োজন হবে। যন্ত্রপাতি আমদানি ও দেশের বিভিন্ন আঞ্চলিক বাজারে কয়লা সরবরাহের জন্য দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিদ্যমান রেলপথের উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

কয়লা খনি পরিচালনায় বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রপাতি পরিবহনের ফলে বন্দর ও রেল কর্তৃপক্ষের জন্য এর অবকাঠামো উন্নয়ন ও বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধির এক অপূর্ব সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ফুলবাড়ী খনিতে ইস্পাত শিল্পে ব্যবহার্য উচ্চ মূল্যের সেমি-সফট কোকিং কোল জাতের কয়লা রয়েছে। এই কয়লা যথাযথ বাজারজাত করার জন্য যে অবকাঠামো প্রয়োজন, তা গড়ে তোলা হলে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চল অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে।

পরিবহন অবকাঠামো – রেল ও বন্দর
ফুলবাড়ী কয়লা পরিবহনে রেলওয়ে ও মোংলা বন্দর আধুনিকায়ন নেটওয়ার্ক
  • ফুলবাড়ীকে সরাসরি মোংলা ও খুলনার সাথে যুক্ত করতে বিদ্যমান রেলপথকে হেভি-হল মানে রূপান্তর করা।
  • বাংলাদেশ রেলওয়ের জন্য প্রতি বছর বহু মিলিয়ন ডলারের পণ্য পরিবহন রাজস্বের নিশ্চয়তা।
  • মোংলা গভীর সমুদ্রবন্দরের পরিচালনা সক্ষমতা বৃদ্ধি এবং হাজার হাজার লজিস্টিক ও নৌপরিবহন কর্মসংস্থান সৃষ্টি।