ফুলবাড়ী কয়লাক্ষ্রেত্রে মোট সম্পদ নির্ধারণ করা হয়েছে ৫৭২ মিলিয়ন টন (আন্তর্জাতিকভাবে স্বীকৃত JORC কোড অনুযায়ী) পাঁচটি কয়লা স্তর: টপ, আপার, মেইন, লোয়ার ও বেস চিহ্নিত হয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপার ও মেইন স্তর, যাতে রয়েছে মোট সম্পদের প্রায় ৯০ শতাংশ। কয়লা স্তরগুলোর মোট পুরুত্ব ১৫ থেকে ৭০ মিটার এবং তা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫০ থেকে ২৭০ মিটার গভীরতায় অবস্থিত।
কয়লার উপরিস্তরের মাটি ও শিলায় (Overburden Materials) উচ্চমানের সিলিকা বালি, কেওলিন কাদামাটি, নুড়িপাথর ও নির্মাণ বালিসহ মূল্যবান সহ-খনিজ সম্পদ (Co-products)) রয়েছে।
মোট কয়লা সম্পদ (JORC কোড অনুযায়ী)
| সম্পদ ক্যাটাগরি | টন (মিলিয়ন) |
|---|---|
| পরিমাপকৃত (Measured) | ২৮৮ |
| নির্দেশিত (Indicated) | ২৪৪ |
| অনুমিত (Inferred) | ৪০ |
| মোট | ৫৭২ |
কয়লার গড় মান
ফুলবাড়ী কয়লাক্ষ্রত্রে বেশ কয়েকটি পুরু কয়লাস্তর রয়েছে, যার মধ্যে আপার ও মেইন স্তরের গুণগত মান প্রায় একই রকম। ‘আপার’ ও ‘মেইন’ স্তর প্রকল্প এলাকার প্রধান অর্থনৈতিক কয়লা স্তর এবং মোট সম্পদের প্রায় ৯০ শতাংশ এই দুই স্তরে রয়েছে। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুলবাড়ী কয়লা থেকে প্রাপ্ত উচ্চমানের তাপীয় কয়লা (Gross Calorific Value ৬,৯৩০ কিলোক্যালরি/কেজি) আন্তর্জাতিকভাবে বাজারজাতকৃত যেকোন উন্নতমানের তাপীয় কয়লার সমতুল্য। এছাড়া ইস্পাত শিল্পে ব্যবহৃত উচ্চমূল্যের সেমি-সফট কোকিং কয়লাও (২০%) পাওয়া যাবে।
কয়লার গড় মান (% এডি):
- ছাই (Ash): ১৫-১৯
- আর্দ্রতা (Mositue): ২.৭
- স্থির কার্বন (Fixed Carbon): ৫৩-৫৭
- সালফার (Sulphur): <১
- গড় তাপ জ্বলন ক্ষমতা (Calorific Value): ৬,৬০৪ কিলোক্যালরি/কেজি