ফুলবাড়ী কয়লা প্রকল্প

ক্ষতিপূরণ ও পুনর্বাসন পরিকল্পনা

অধ্যায় ০৯ ফুলবাড়ী কয়লা প্রকল্প

ক্ষতিপূরণ ও পুনর্বাসন পরিকল্পনা

প্রকল্পের জন্য ১৫-২০ বছর সময়কালে প্রায় ২,৩০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষসহ প্রায় ৪০,০০০ জনকেপুনর্বাসনের জন্য পর্যায়ক্রমে স্থানান্তরের প্রয়োজন হবে। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা মেনে প্রকল্পের পুনর্বাসন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনাটি নিশ্চিত করে যে, প্রকল্পের সকল সম্ভাব্য প্রভাব সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও প্রশমন করা হবে এবং মালিকানা স্বত্বধারী ও স্বত্বহীন উভয় শ্রেণির ক্ষতিগ্রস্ত সকল মানুষ পূর্ণ, ন্যায্য ও সময়োচিত ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা পাবে। সার্বিক লক্ষ্য, স্থানীয়দের জীবনমান উন্নত ও জীবিকা পুনরুদ্ধার বা উন্নত করা।

প্রকল্পের পুনর্বাসন পরিকল্পনার মূলনীতিসমূহ:

  • প্রক্রিয়াটি হবে দ্রুত, ন্যায্য ও স্বচ্ছ
  • যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থার আগে ক্ষতিগ্রস্ত কাউকে স্থানান্তর করা হবে না
  • পুনর্বাসনের বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ প্রকল্প নির্ধারিত গ্রাম , নতুন শহর এবং/অথবা নিজের পছন্দের এলাকা
  • প্রকল্পে ক্ষতিগ্রস্ত সকল মানুষ (আইনগত অধিকার নির্বিশেষে) ন্যায্য, যথাযথ ও পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা পাওয়ার অধিকারী হবে
  • জমি ও অন্যান্য সম্পদের ক্ষতিপূরণের পাশাপাশি নিয়মিত আয়ের সাময়িক ক্ষতি এবং নতুন এলকায় যথাযথ পুনর্বাসনের জন্য স্থানান্তর ও পুনর্বাসন ভাতা দেয়া হবে
  • বিদ্যুৎ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা ও চিকিৎসা সুবিধাসহ একটি আধুনিক পরিকল্পিত নতুন শহর ও গ্রাম এলাকা তৈরি করা হবে। মানুষের স্থানান্তরের আগেই পুনর্বাসন এলাকা প্রস্তুত থাকবে
  • বাড়ির মালিকদের উন্নত সুবিধাসহ প্রকল্প পুনর্বাসন এলাকায় কোম্পানির নির্মিত একটি বসতবাড়ি অথবা অন্যত্র বসতবাড়ি কেনার জন্য বাজারমূল্যে নগদ ক্ষতিপূরণ দেওয়া হবে
  • ভূমিহীনদের প্রকল্প পুনর্বাসন এলাকায় মালিকানাসহ যথাযথ আবাসন সুবিধা দেওয়া হবে
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, নারী-প্রধান পরিবার, বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য অতিরিক্ত পুনর্বাসন ভাতার ব্যবস্থা থাকবে
  • জীবিকা বৈচিত্র্যকরণ ও উন্নয়ন উদ্যোগকে উৎসাহিত ও সহায়তা করতে একটি সামাজিক বিনিয়োগ তহবিল গড়ে তোলা হবে
  • প্রকল্পের জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে প্রশিক্ষণ ও অগ্রাধিকারমূলক কর্মসংস্থান অন্তর্ভুক্ত রয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। এর মাধ্যমে তারা খনি ও সংশ্লিষ্ট কার্যক্রমে সৃষ্ট আনুমানিক ২০,০০০ এর বেশি নতুন চাকরিতে (প্রত্যক্ষ ও পরোক্ষ) প্রবেশ করতে পারবে
  • ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি কর্মক্ষম একজন সদস্যকে খনি ও সংশ্লিষ্ট কার্যক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে
  • পুনর্বাসন ও পুনঃস্থাপন বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে