ফুলবাড়ী কয়লা প্রকল্পের প্রস্তাবক এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোপ্রাইটরি লিমিটেড লন্ডনভিত্তিক জিসিএম রিসোর্সেস পিএলসি (সাবেক এশিয়া এনার্জি পিএলসি)-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারী প্রতিষ্ঠান।
এশিয়া এনার্জি
এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) প্রোপ্রাইটরি লিমিটেড একটি অস্ট্রেলীয় কোম্পানি-যা নিউ সাউথ ওয়েলসের কর্পোরেশন আইনের অধীনে নিবন্ধিত।
এশিয়া এনার্জি খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের নিমিত্তে বাংলাদেশে শাখা অফিস খোলার জন্য ১০ ডিসেম্বর ১৯৯৭ তারিখে বাংলাদেশ সরকারের অনুমতি লাভ করে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (Bangladesh Board of Investment - BOI, now the Invest Bangladesh Authority) কর্তৃক সময়ে সময়ে এই অনুমতি নবায়ন করা হয়।।
কোম্পানি আইন ১৯৯৪ (খণ্ড ৩৭৯) অনুযায়ী এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) প্রোপ্রাইটরি লিমিটেড বাংলাদেশের যৌথ মূলধন কোম্পানি নিবন্ধকের কাছে নিবন্ধনের আবেদন করে এবং ১৯৯৮ সালের ১৮ মে তালিকাভুক্তির সনদ লাভ করে।
জিসিএম রিসোর্সেস পিএলসি
জিসিএম রিসোর্সেস পিএলসি (জিসিএম) লন্ডনভিত্তিক একটি অনুসন্ধান ও খনি উন্নয়ন কোম্পানি। এর পূর্ব নাম এশিয়া এনার্জি পিএলসি। বাংলাদেশে ফুলবাড়ী কয়লা প্রকল্পের অনুসন্ধান ও উন্নয়ন তরান্বিত করতে কোম্পানী ইংল্যান্ড ও ওয়েলসে একটি পাবলিক লিমিটেড কোম্পানি (নং ০৪৯১৩১১৯) হিসেবে নিবন্ধিত হয়। কোম্পানির শেয়ার ২০০৪ সালের ১৯ এপ্রিল লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (AIM) লেনদেনের জন্য তালিকাভুক্ত হয়।
ফুলবাড়ী কয়লা প্রকল্প জিসিএম-এর অন্যতম প্রধান বিনিয়োগ প্রকল্প। বিশ্বের খনিজ সম্পদ খাতে জড়িত আরও কয়েকটি প্রতিষ্ঠানে এ কোম্পানির বিনিয়োগ রয়েছে।