ফুলবাড়ী কয়লা প্রকল্প

সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা

অধ্যায় ০৫ ফুলবাড়ী কয়লা প্রকল্প

সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা

এশিয়া এনার্জি ২০০৪ সালে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনার কার্যক্রম শুরু করে। সমীক্ষা সম্পন্নের জন্য কোম্পানিকে ২৪ মাস সময় দেওয়া হলেও দেশি-বিদেশি পরামর্শক ও কোম্পানির কর্মীদের নিরলস প্রচেষ্টায় ১৮ মাসে তা সম্পন্ন করা হয়।

বিভিন্ন কারিগরি, পরিবেশগত ও সামাজিক সমীক্ষা এই বৃহৎ কর্মযজ্ঞের অংশ ছিল। সমীক্ষার মাধ্যমেই ফুলবাড়ী কয়লাক্ষেত্রের সম্পদ ও মজুদের পরিমাণ যথাযথভাবে নির্ধারণ সম্ভব হয়। সমীক্ষায় বাণিজ্যিক ও অর্থনৈতিক বিবেচনায় যুক্তিসিদ্ধ কয়লা উত্তোলনের সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়িত হয়। সমীক্ষায় প্রতিষ্ঠিত হয় যে ফুলবাড়ি, কয়লাক্ষেত্রে পর্যাপ্ত উচ্চমানের কয়লার মজুদ রয়েছে-যা উন্মুক্ত পদ্ধতিতে অর্থনৈতিকভাবে লাভজনক পন্থায়, এবং পরিবেশগত ও সামাজিক দিক থেকে টেকসই উপায়ে উত্তোলন করা সম্ভব।

পরিবেশগত ও সামাজিক সমীক্ষা

সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও নির্দেশিকা মেনে ফুলবাড়ী কয়লা প্রকল্পের পরিবেশগত ও সামাজিক সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষার মধ্যে ছিল জরিপ, তথ্য সংগ্রহ, পরামর্শ ও মতবিনিময়, পরিবেশগত পরিবীক্ষণ ও বিশেষ সমীক্ষা। এসব সমীক্ষায় ৩০০-এরও বেশি বাংলাদেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বিভিন্ন বাংলাদেশি সংস্থাও অংশগ্রহণ করে।

EIA/SIA পরামর্শকবৃন্দ
  • SMEC International Pty Ltd – প্রকল্প ব্যবস্থাপনা, সামাজিক মূল্যায়ন, পুনর্বাসন পরিকল্পনা, পরিবেশগত পর্যবেক্ষণ, হাইড্রোলজি, হাইড্রোজিওলজিক্যাল মডেলিং, জিআইএস, বাতাসের গুণগত মান, শব্দ, পুনর্বাসন ও দৃশ্যমান সৌন্দর্য, পানির গুণগত মান, যান চলাচল, শহর পরিকল্পনা, খনির পানির ভারসাম্য
  • GHD Pty Ltd – সম্পদ মূল্যায়ন, জিওটেকনিক্স, হাইড্রোজিওলজি, স্থানীয় ও আঞ্চলিক অবকাঠামো ও পরিবহন, তথ্য ব্যবস্থাপনা, ভূ-পদার্থবিদ্যা, শহর পরিকল্পনা, বন্দর ব্যবস্থাপনা
  • MineConsult Pty Ltd – খনি নকশা ও পরিকল্পনা
  • QCC Ltd – কয়লার গুণগত মান নির্ণয়
  • CEGIS – জিআইএস-ভিত্তিক ভূমি ব্যবহার ও মালিকানা ডেটাবেস, মাঠপর্যায়ে হাইড্রোলজি বিষয়ক যন্ত্রপাতি স্থাপন ও তথ্য সংগ্রহ
  • NACOM – প্রতিবেশগত ডেটাবেস ও মাঠপর্যায়ের জীববৈচিত্র্য মূল্যায়ন
  • BCAS – পুনর্বাসন জরিপ
  • Health Promotions Ltd – স্বাস্থ্যগত প্রভাব নিরূপন
  • IWM – আঞ্চলিক ভূ-পৃষ্ঠস্থ পানির মডেলিং
  • ড. এম. কে. আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় – ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক মূল্যায়ন
  • ড. এন. কামাল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি – জনমিতি সমীক্ষা
  • জনাব মান্নান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি – নৃতত্ত্ব, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সমীক্ষা
  • অধ্যাপক এম. হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক স্থান
  • ড. এস. আমিন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর – মৃত্তিকা বিজ্ঞান
  • অধ্যাপক এস. এম. এম. রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় – আর্থ-সামাজিক বিষয়
  • BUET – পানির গুণগত মান পরীক্ষা
  • ALS Environmental Laboratories – পানির গুণগতমান পরীক্ষা
  • ICDDR,B – ব্যাকটেরিয়া ও আর্সেনিক পরীক্ষা
  • BAEC – বায়ুবাহিত কণার নমুনা বিশ্লেষণ ও গুণগতমান নিশ্চিতকরণ নিরীক্ষা
  • FUGRO – জরিপ
  • IUCN – জীববৈচিত্র্য পর্যালোচনা, আইন-বিধি পর্যালোচনা
সামাজিক ও পরিবেশগত সমীক্ষার আওতায় গৃহীত প্রধান কার্যক্রম
  • পরিবেশগত পর্যবেক্ষণ (নমুনা সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা – আবহাওয়া, বায়ু, শব্দ, ভূগর্ভস্থ পানি, ভূ-পৃষ্ঠ পানি, মাটি)
  • হাইডোলজিক্যাল মডেলিং
  • হাইড্রোলজি ও হাইডোজিওলজিক্যাল মডেলিং
  • পানির ভারসাম্য সমীক্ষা
  • জীববৈচিত্র্য মূল্যায়ন সমীক্ষা
  • ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক মূল্যায়ন
  • আর্থ-সামাজিক সুফল সমীক্ষা
  • প্রত্নতাত্ত্বিক সমীক্ষা
  • জনমিতি সমীক্ষা
  • পুনর্বাসন (শহর ও গ্রাম) অবকাঠামো পরিকল্পনা ও ভূমি ব্যবহার সমীক্ষা
  • কৃষি সমীক্ষা
  • কয়লা পরিবহন সমীক্ষা
  • পুনর্বাসন জরিপ
  • জনমিতি ও আর্থ-সামাজিক জরিপ
  • নগর পরিকল্পনা জরিপ
  • মৃত্তিকা সমীক্ষা
  • জিআইএস-ভিত্তিক ভূমি নির্ধারণ ও মালিকানা সমীক্ষা

এসব পর্যবেক্ষণ, জরিপ, মূল্যায়ণ ও সমীক্ষার ভিত্তিতে বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং তা সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন পরিকল্পনায় সারসংক্ষেপে প্রতিফলিত হয়েছে।

প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনা
  • খনির পানি ব্যবস্থাপনা পরিকল্পনা
  • মৃত্তিকা ব্যবস্থাপনা পরিকল্পনা
  • বায়ুর মান ব্যবস্থাপনা পরিকল্পনা
  • গ্রিনহাউস গ্যাস ব্যবস্থাপনা পরিকল্পনা
  • শব্দ ও বিস্ফোরণ ব্যবস্থাপনা পরিকল্পনা
  • জীববৈচিত্র্য ব্যবস্থাপনা পরিকল্পনা
  • খনি পুনর্বাসন ও সমাপ্তিকরণ পরিকল্পনা
  • বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা
  • বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা পরিকল্পনা
  • পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা
  • সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা
  • প্রত্নতত্ত্ব ও সংস্কৃতি ব্যবস্থাপনা পরিকল্পনা
  • পুনর্বাসন পরিকল্পনা
  • আদিবাসী/ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা
  • জন পরামর্শ ও তথ্য প্রকাশ পরিকল্পনা
  • সম্প্রসারিত নতুন শহর ও স্থানান্তরিত গ্রাম উন্নয়ন পরিকল্পনা

পরিবেশ ও সামাজিক সমীক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং প্রকল্পের পুরো মেয়াদকাল জুড়েই তা চলবে।

সম্ভাব্যতা সমীক্ষা ও খনি উন্নয়ন পরিকল্পনা
আন্তর্জাতিক মানের কারিগরি, পরিবেশগত ও সামাজিক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম