পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে ফুলবাড়ী কয়লা প্রকল্পের পরিকল্পনা, নকশা প্রণয়ন ও বাস্তবায়নেন এশিয়া এনার্জি অঙ্গিকারাবদ্ধ
এশিয়া এনার্জি প্রযোজ্য সর্বোচ্চ জাতীয় ও আন্তর্জাতিক রীতি ও বিধিমালা মেনে চলবে এবং প্রকল্পের পরিকল্পনা, নকশা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক ও পরিবেশগত উচ্চমান স্থাপন করবে
এশিয়া এনার্জি দেশের বিদ্যমান পরিবেশ ও সামাজিক প্রবিধান মেনে চলবে এবং সকল প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করবে
এশিয়া এনার্জি প্রকল্পকে সামাজিকভাবে দায়বদ্ধ ও পরিবেশগতভাবে গ্রহণযোগ্য করার জন্য প্রধান প্রধান আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত (যেমন বিশ্বব্যাংক, এডিবি, আইএফসি) ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইকুয়েটর নীতিমালা’ মেনে চলবে
এশিয়া এনার্জি’র একটি ‘উন্মুক্ত দ্বার’ নীতি রয়েছে। এর মাধ্যমে প্রতিনিয়ত প্রকল্পের নীতিমালা, কর্মপদ্ধতি, পরিকল্পনা ও নকশাসমূহ পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে, যাতে এ সংক্রান্ত উপদেশ-পরামর্শ গ্রহণ ও সময়ের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের মাধ্যমে প্রকল্পের উন্নত বাস্তবায়ন সম্ভব হয়
২০০৯ সালের জানুয়ারিতে জিসিএম জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট (UNGC)-এ স্বাক্ষরকারী হয় এবং অল্প পরেই UNGC-এর যুক্তরাজ্য নেটওয়ার্ক ও বাংলাদেশ স্থানীয় নেটওয়ার্কে যোগ দেয়। জিসিএম মানবাধিকার, শ্রম মান, পরিবেশ ও দুর্নীতিবিরোধী ক্ষেত্রসমূহে UNGC-এর নীতিমালা তার প্রভাব বলয়ের মধ্যে গ্রহণ, সমর্থন ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে।
১৪.১ এ বিষয়ে গুরুত্বপূর্ণ/সামগ্রিক লক্ষ্যসমূহ:
- প্রকল্পের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না
- যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ব্যবস্থা এবং স্থানান্তরের জায়গা (আবাসন) ছাড়া প্রকল্পে ক্ষতিগ্রস্ত কাউকে স্থানান্তর করা হবে না
- এলাকায় পর্যাপ্ত পানি রয়েছে এবং গৃহস্থালি ও সেচের জন্য যথেষ্ট পরিমাণ পানি থাকবে
- কৃষি উৎপাদন এবং কৃষিভিত্তিক জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না। বরং আধুনিক, উন্নততর চাষাবাদ পদ্ধতি প্রয়োগে কৃষি হবে অধিকতর উৎপাদনশীল এবং লাভজনক জীবিকা
- যথযথ পরিবেশ দূষণ প্রশমন ব্যবস্থা থাকবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে
- সামাজিক উন্নয়ন অর্জিত হবে
- দেশের এবং বিশ্বের অন্যত্র অতীতে বাস্তবায়িত প্রকল্পগুলোর ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হবে যাতে অনুরূপ ভুলের পুনরাবৃত্তি এড়ানো যায়