ফুলবাড়ী কয়লা প্রকল্প

কয়লাভিত্তিক বিদ্যুৎ – সাশ্রয়ী সমাধান

অধ্যায় ১২ ফুলবাড়ী কয়লা প্রকল্প

কয়লাভিত্তিক বিদ্যুৎ – সাশ্রয়ী সমাধান

বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে কয়লার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বৈশ্বিক বিদ্যুতের ৩৬ শতাংশ জোগান দেয় এবং কিছু দেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের হার আরও বেশি (Ref: Futurecoal)।

এশিয় এনার্জি ফুলবাড়ী কয়লা ব্যবহার করে বাংলাদেশের জনগণকে সবচেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে চায়। পূর্ণ উৎপাদনে ফুলবাড়ী কয়লা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য সরবরাহ ও মানের নিশ্চয়তায় ৬,৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এছাড়া সহজ ও নির্ভরযোগ্যভাবে দ্রুততম সময়ে দেশের কয়লা-ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করা সম্ভব।

এশিয়া এনার্জি ইতোমধ্যে খনি এলাকায় ১,০০০ মেগাওয়াট পর্যন্ত ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে। পাশাপাশি এ খনির নির্ভরযোগ্য কয়লা সরবরাহ দেশি-বিদেশি উদ্যোক্তাদের খনিমুখে বা দেশের অন্যত্র আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা তৈরি করবে। তাছাড়া নবনির্মিত বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর (৭,০০০ মেগাওয়াটের বেশি ক্ষমতা) কয়লা চাহিদার বড় অংশ (৬০ শতাংশের বেশি) নির্ভরযোগ্যভাবে পূরণ করতে পারে, যা বর্তমানে সম্পূর্ণ আমদানীনির্ভর।

ফুলবাড়ী কয়লা দেশের বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমাতে সাহায্য করবে এবং প্রাকৃতিক গ্যাস ও কয়লাসহ আমদানিকৃত তরল জ্বালানির নির্ভরযোগ্য বিকল্প উৎস প্রদান করবে। গ্যাসের মজুদ দ্রুত কমে যাওয়া এবং আমদানিকৃত তরল জ্বালানি ব্যয়বহুল হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে স্থানীয় কয়লা ব্যবহার বৈদেশিক মুদ্রার বহির্গমনের চাপ কমাবে এবং বিদ্যুৎ উৎপাদন খরচ কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবে।