ফুলবাড়ী কয়লা প্রকল্প

ফুলবাড়ী কয়লা প্রকল্পের সুবিধা

অধ্যায় ১৩ ফুলবাড়ী কয়লা প্রকল্প

ফুলবাড়ী কয়লা প্রকল্পের সুবিধা

ফুলবাড়ী কয়লা প্রকল্প দেশের জন্য একটি যুগান্তকারী প্রকল্প। এটি জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। কর, রয়্যালটি ও সেবা মাশুল থেকে রাজস্বের পাশাপাশি প্রকল্পটি নতুন কর্মসংস্থান এবং নতুন শিল্প ও ব্যবসা বিকাশের সুযোগ সৃষ্টি করবে এবং বিদ্যুৎ উৎপাদনসহ গৃহস্থালি ও শিল্প ব্যবহারের জন্য অতি প্রয়োজনীয় কয়লা সরবরাহ করবে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে রেল ও বন্দর অবকাঠামোও উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং মূলত জীবিকানির্বাহী কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতি রূপান্তরে সহায়তা করবে।

১৬.১ দেশের জ্বালানি ও বিদ্যুৎ চাহিদা পূরণ

  • সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য বিকল্প জ্বালানি উৎস
  • ৬,৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানি সরবরাহ
  • কয়লা, গ্যাস, তেল, নবায়নযোগ্য উৎস-সমন্বয়ে জ্বালানি ব্যবহারের বৈচিত্র্য এনে টেকসই বিদ্যুৎ উৎপাদন মিশ্র সৃষ্টি
  • ব্রিকেট তৈরিসহ গৃহস্থালি ও শিল্প ব্যবহারের জন্য কয়লা সরবরাহ
  • এশিয়া এনার্জির প্রস্তাবিত ১,০০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সুফল আরো বাড়াবে

১৬.২ বিপুল অর্থনৈতিক প্রভাব

  • সরকারের তরফে শূন্য বিনিয়োগ, কোনো আর্থিক ঝুঁকি নেই। তেল-গ্যাস খাতের মতো প্রকল্প প্রস্তাবকের খরচ পুনরুদ্ধারের (Cost recovery) কোনো বিধান নেই
  • বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে প্রায় ১.০% অবদান
  • প্রকল্পের মেয়াদে কর, রয়্যালটি, সেবা মাশুল ইত্যাদি আকারে সরকারের প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার নিট আয়
  • লেনদেন ভারসাম্যে ইতিবাচক প্রভাব
  • দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন
  • অর্থনৈতিক কর্মচাঞ্চল্য

১৫.৩ স্থানীয় ও আঞ্চলিক সুবিধা

  • ২০,০০০ এর বেশি নতুন কর্মসংস্থান (প্রত্যক্ষ ও পরোক্ষ)
  • খনিসংশ্লিষ্ট সেবা ও সহ-খনিজ পদার্থভিত্তিক নতুন শিল্প স্থাপন এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ
  • উন্নততর সুবিধাসহ নতুন পরিকল্পিত শহর ও গ্রাম
  • সেচ, গৃহস্থালি কাজ ও শিল্প ব্যবহারের জন্য উন্নত ও নির্ভরযোগ্য পানি সরবরাহ
  • উন্নত যোগাযোগ অবকাঠামো এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবা
  • স্থানীয় কৃষি উৎপাদনে নিট বৃদ্ধি